সাগরে ভাসমান বাংলাদেশী উদ্ধারে সরকারের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ
নিজস্ব প্রতিনিধি: সাগরে ভাসমান বাংলাদেশীদের উদ্ধারে সরকারের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। এ ব্যাপারে আজ আদেশ দেয়া হবে। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি হয়। শুনানি শেষে আজ দুপুরে আদেশের দিন ধার্য করেন আদালত।
রিটে থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় শরণার্থী শিবিরে অবস্থানরত বাংলাদেশীদের ফিরিয়ে আনতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। মঙ্গলবার রিটটি দায়ের করেন ন্যাশনাল ফোরাম হিউম্যান রাইটস নামের একটি বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠান।
