Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাটুরিয়ায় চার জুয়াড়িকে অর্থদন্ড

সাটুরিয়া সংবাদদাতাঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জুয়া খেলার সময় পুলিশের হাতে আটক চার জুয়াড়িকে দুইশত ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোলড়া গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে মো. উজ্জল হোসেন (২৫), নছের আলীর ছেলে আবু তালেব (৩৫), আখের উদ্দিনের ছেলে ছকেন বেপারী (৩২) ও কৈট্টা গ্রামের মো. আকালী মিয়ার ছেলে আ. রউফ (৫২)।
সাটুরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ করিম জানান, ওই চারজনকে সোমবার সকালে উপজেলার গোলড়া এলাকায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে দুইশত ৫০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেন।

Leave A Reply

Your email address will not be published.