Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাতক্ষীরায় ব্যাংকের দুই প্রহরী খুন

সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশের সাতক্ষীরায় সোনালী ব্যাংকের একটি শাখার দুই নৈশ প্রহরীকে ব্যাংকের ভেতরেই খুন করা হয়েছে।সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনালী ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন, ব্যাংকের ভেতরে গলাকাটা অবস্থায় এই দুজনের লাশ পাওয়া যায়।সেহরির কিছু আগে তাদের হত্যা করা হয় বলে মনে করা হচ্ছে। নিহত দুই নৈশ প্রহরী আনসার বাহিনীর সদস্য। ডাকাতির উদ্দেশ্যেই তাদের হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানান, ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

Leave A Reply

Your email address will not be published.