Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাতক্ষীরা সীমান্তে ভারতে পাচারকালে ৫ নারী উদ্ধার, আটক ৩

Arrest1সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ভারতে পাচারের চেষ্টাকালে পাঁচ নারীকে উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বন্দরের একটি বাগান বাড়ি থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়। আটক তিন পাচারকারী হলেন- দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জাকির হোসেন (৩৫), কুলিয়ার রুপচাদ বিশ্বাসের ছেলে আব্দুল গফফার (৫০) ও গোপালগঞ্জ জেলার আবুল বাসার মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৪)। তবে উদ্ধার হওয়া নারীদের নাম জানা যায়নি। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিন জানান, দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে পাচারের উদ্দেশে পাঁচ নারীকে ভোমরা সীমান্ত এলাকার একটি বাগান বাড়িতে এনে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন পাচারকারীকে আটক ও ওই পাঁচ নারীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীদের পুলিশের সেফ হোমে পাঠানো হয়েছে। এছাড়া আটক পাচারকারীদের আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.