Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাদুল্যাপুরে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে যুবক নিহত

গাইবান্ধার সাদুল্যাপুরে দুর্র্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুশিল চন্দ্র মহন্ত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় হান্নান ওরফে বিপুল (২০) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোট দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুশিল চন্দ্র ওই গ্রামের নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে। গুরুতর আহত হান্নানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হান্নান একই গ্রামের ইখলাছ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ৭-৮ জনের একদল দুর্বৃত্ত রাতে হঠাৎ করে এখলাছ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা ও আশপাশের লোকজন ডাকাত ভেবে চিৎকার দেয়। এ ছাড়া দুর্বৃত্তদের বাধা গিয়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে সুশিল চন্দ্র ঘটনাস্থলে নিহত এবং হান্নান গুরুতর আহত হন।

সুশিলের পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত— বিষয় নিয়ে ইখলাছ উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ লোকজনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ভাড়াতে লোকজন রাতের আঁধারে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

ঘটনাস্থল থেকে শুক্রবার সকালে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক জালাল উদ্দিন জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.