Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাদুল্ল্যাপুরে প্রতিপক্ষের মারধরে আহত যুবকের মৃত্যু

গাইবান্ধাগাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় প্রতিপক্ষের মারধরে আহত রাজ্জাক আলী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড়ছত্রগাছা গ্রামের মৃত আজিজার রহমান ফকিরের ছেলে রাজ্জাক। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, গত মঙ্গলবার বিকেলে রাজ্জাক আলীর মরিচের ক্ষেতে একই গ্রামের জাহাঙ্গীর ও জেনারুলের ছাগল যায়। এসময় রাজ্জাক আলী ছাগলকে তাড়িয়ে দিলে তার সঙ্গে জাহাঙ্গীরগংদের কথাকাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীরগংরা তাকে বেধরক মারধর করে গুরুতর আহত করে।
উলে­খ্য, ঘটনার দিন আহত রাজ্জাক আলীকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। রাজ্জাক আলীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি বলে ওসি জানান।

Leave A Reply

Your email address will not be published.