Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সানির সার্টিফিকেটে সবার উপরে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:
তাকে নিয়ে বলিউডে হইচই। একের পর এক কাজে কখনও ‘বেবি ডল’ হয়ে, কখনওবা ‘লীলা’ হয়ে মাতিয়ে রাখছেন তিনি। সেই সানি লিওনের কেরিয়ারে অনুপ্রেরণার তালিকায় কে। সানির উত্তর-প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ‘ম্যানডেট’ ম্যাগাজিনের প্রচ্ছদে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে দেখা গেল তাকে। সেই ম্যাগাজিনের উদ্বোধনেই হাজির হয়েছিলেন সানি। সেখানে সানিকে জিজ্ঞেস করা হয়, বলিউডে তার প্রিয় অভিনেত্রী কে বা কারা। সানির উত্তরের তালিকায় আছেন বিদ্যা বালান ও কঙ্গনা রানাওয়াত। তাদের কাজ যে তার ভালো লাগে জানান সানি। তবে সানির সার্টিফিকেটে সবার উপরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। সানির কথায় প্রিয়াঙ্কা হলেন ‘জ্যাক অফ অল ট্রেডস’। প্রিয়াঙ্কার সব কাজ দেখেছেন সানি, এবং তার মতে প্রিয়াঙ্কা হলেন বলিউডের সবথেকে ‘ইনস্পারিং ওম্যান’। ইউএসে প্রিয়াঙ্কার বিলবোর্ড দেখে মুগ্ধ হয়েছেন সানি। তার সঙ্গে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত তিনি। সব মিলিয়ে প্রিয়াঙ্কাকে ইনস্পিরেশনই মনে করেন সানি। সামনেই আসছে সানির ‘মস্তিজাদে’।

Leave A Reply

Your email address will not be published.