Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সানি-নাদিফকে নোটিশ দেবে বিসিবি

সানি-নাদিফকে নোটিশ দেবে বিসিবিঅনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে প্রাইভেট টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলায় ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেবে বিসিবি। তাদের হাজির হতে হবে ডিসিপ্লিনারি কমিটির সামনে। ইএসপিএন ক্রিকইনফোকে একথা জানিয়েছেন বিসিব ‘র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গত মাসে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে খেলেছেন সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলও। ২০১৩ সালের বিপিএলে ফিক্সিংয়ে অভিযোগে তাকে ৫ বছর নিষিদ্ধ করেছে বিসিবি। সানি ও নাদিফ প্রথম শ্রেণীর ক্রিকেটে বোর্ডে সাথে চুক্তি রয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে বাংলাদেশের আরো দুই খেলোয়াড় সাকের আহমেদ ও তাপস বৈশ্যও অংশগ্রহণ করেন।

দুই খেলোয়াড়ের বিরুদ্ধে নোটিশের কথা বললেও নিষিদ্ধ খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত খেলোয়াড়রা একই টুর্নামেন্টে খেলতে পারেন কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি বোর্ড।

জালাল ইউনুস বলেন, ‘বিনা অনুমতিতে খেলার কারণে সানি এবং নাদিফ উভয়েই নোটিশ দেবো। এরপর তাদের ডিসিপ্লিনারি কমিটিতে ডাকা হবে। প্রত্যেক খেলোয়াড়ই জানে যেকোনো টুর্নামেন্টে খেলতে হবে আগে বোর্ডের অনুমতি নিতে হয়।’

তিনি আরো জানান, সানি-নাদিফ আসন্ন ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন কিনা সেটা জানা যাবে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের পর।

গত জুলাইতে একটি সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্টে খেলার জন্য সাব্বির রহমানের কাছে ব্যাখ্যা চেয়েছিলো বিসিবি। এখনো তার কোনো সুরাহা হয়নি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.