Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাপাহারে চার্জারভ্যান দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে নানার বাড়ি বেড়াতে এসে চার্জার ভ্যানের নিচে চাপা পড়ে আরমান হোসেন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ওড়নপুর গ্রামে।
জানা গেছে, পার্শ্ববর্তী পোরশা উপজেলার কোঁচপুর গ্রামের শহিদুল ইসলাম তার সদ্য কেনা নতুন চার্জার ভ্যানে করে স্ত্রী সন্তান নিয়ে উপজেলার ওড়ন পুর গ্রামে শশুর বাড়ি বেড়াতে যায়। ঘটনার দিন সকালে কৌতুহলবশতঃ ওই নতুন চার্জারভ্যানে শহিদুলের শ্যালক শফিজুল ইসলাম ভাগিনা আরমানকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় শিশু আরমান গুরুতর আহত হলে তাকে দ্রুত সাপাহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। শিশু আরমানের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.