সাভারে গ্রিল মিস্ত্রিকে গলাকেটে হত্যা
সাভারের বনগাঁও বেড়াইদ এলাকায় মো. মাহবুব (৩৫) নামে এক গ্রিল মিস্ত্রিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বেড়াইদ এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে শনিবার বিকেলে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গ্রিল মিস্ত্রি মাহবুবের ঘরে ঢুকে তাকে গলাকেটে হত্যা করে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।বিডিপত্র/এডিপি/এ