Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাভার ব্যাংক ডাকাতি নিহতদের পরিবারকে ১ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার:  ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ কথা জানান।

এসময় তিনি জানান, ডাকাতির ঘটনায় ক্ষতিয়ে দেখে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, দেশে প্রতিটি ব্যাংক শাখায় নিকটস্থ থানার সাথে হটলাইন স্থাপনের ব্যাপারে পুলিশ প্রধানকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

এদিকে ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে বলে জানান ডেপুটি গভর্নর।

Leave A Reply

Your email address will not be published.