Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সামনে বোনের বিয়ে, তারপরেও বন্যার্ত এলাকায় গিয়েছি : দেব

আমার বক্তব্যের অপব্যাখা করা হচ্ছে। সোমবারের বিতর্কিত মন্তব্যের পরিপেক্ষিতে একথাই জানালেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব৷ মঙ্গলবার মহামেডান ক্লাবের এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঘাটালের এই সাংসদ একথা বলেন। এদিনের অনুষ্ঠানে এসে তৃণমূলের এই সাংসদ বলেন, ‘আমি কাজ করার চেষ্টা করছি সেটা কেউ দেখছে না, উল্টো সবাই সমালোচনা করছে’৷ পাশাপাশি তিনি আরও বলেন, ‘গত দশ বছরে কোনও সাংসদ ঘাটালে গিয়ে এই ভাবে দূর্গত মানুষদের পাশে থাকি নি। আমি নৌকার করে বন্যা কবলিত মানুষদের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনেছি’৷পাশাপাশি তিনি আরও বলেন, আগামী সপ্তাহেই আমার বোনের বিয়ে, সেই অবস্থাতেও আমি সেখানে গেছি’।

প্রসঙ্গত, সোমবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূল সাংসদ রাজ্যে এই বন্যা জন্য প্রস্তুত ছিল না বলেই মন্তব্য করেন৷ সাংসদের এই মন্তব্যের পরই বিতর্কের পাশাপাশি বেকায়দায় পরে রাজ্য সরকার৷দেবের বক্তব্যের পরই সুর চড়িয়ে বিরোধীরাও রাজ্য সরকারের সমালোচনা করতে থাকে৷গতকালের সেই বক্তব্যের পরিপেক্ষিতেই আজ সাফাই দিলেন এই জনপ্রিয় সাংসদ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.