সামিয়া ভালোবাসে, সামিয়া ভালোবাসে না!
বিনোদন ডেস্ক:
মম ও রবি ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। তুই তুই সম্পর্ক। দশ বছর ধরে রাত ১২টা ১ মিনিটে মমকে জন্মদিনে শুভেচ্ছা জানায় রবি। এবারই প্রথম সে তা করেনি। কেনো করলো না এ নিয়ে তাদের মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব। এটি ‘সে ভালোবাসে, সে ভালোবাসে না’ নাটকের গল্প। এতে মমর ভূমিকায় অভিনয় করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী সামিয়া সাঈদ। তার সহশিল্পী হিসেবে আছেন আশিক। ইমদাদুল হক মিলনের গল্প নিয়ে এর চিত্রনাট্য তৈরি করেছেন দাউদ হোসাইন রনি। পরিচালনায় হিরু খান। তিনি জানান, বিটিভির অনুষ্ঠানমালায় প্রচারের জন্য এটি জমা দেওয়া হয়েছে।