Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সারা দেশে মৌন মিছিল করবে এফবিসিসিআই

FBCCIস্টাফ রিপোর্টার:
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জাতীয় পতাকা হাতে মৌন মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার বোর্ড সভা শেষে এ কথা জানান সংগঠনটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবহন খাতে ক্ষতির পরিমাণ আরও বেশি। অর্থনীতি সচল না থাকলে অচিরেই গভীর সঙ্কটে পড়বে দেশ। তাই ব্যবসায়ীরা এ অবস্থার অবসানে দুই নেত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে এসময় জানান তিনি। তিনি আরও বলেন, ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এফবিসিসিআই’র নেতৃত্বে সব চেম্বারের নেতাগন ব্যবসায়ীদের নিয়ে জাতীয় পতাকা হাতে মৌন মিছিল করবে। দুই নেত্রীর সাথে কবে দেখা করা হবে এবং কবে মৌন মিছিল কর্মসূচি পালন করা হবে তা এখনও ঠিক করা হয়নি বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সহ-সভাপতি (প্রথম) মনোয়ারা হাকিম আলী ও সহ- সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.