Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সার্কভুক্ত চার দেশের যান চলাচল সম্মেলন শুরু

4 c

বাংলাদেশ-ভারত-ভুটান-নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য বিবিআইএন’র ওয়ার্কিং গ্রুপের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০ টায় চার দেশের যুগ্ম সচিব পর্যায়ের এই সম্মেলন শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিধিনিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের ১৫ জন, ভারতের ১১ জন এবং ভুটান ও নেপালের ছয় জন প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বিবিআইএন’র মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ) চুক্তির আলোকে চার দেশের মধ্যে যানবাহন চলাচলের রুটগুলোর অবকাঠামো উন্নয়ন ও প্রটোকলের বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে সড়ক ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, প্রথম দফায় ৩০-৩১ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে বিবিআইএন রোড কানেক্টিভিটি চুক্তির বিষয়ে একমত হয় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল। সার্কভুক্ত এই চার দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ থেকে চারটি রুটে যান চলাচল করতে পারবে।

পরে গত ১৫ জুন ভুটানের রাজধানীর থিম্পুতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য ‘বিবিআইএন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট (এমভিএ)’ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক জানিয়েছেন, সম্মেলনে ফ্রেইমওয়ার্ক এগ্রিমেন্ট ও প্রটোকল বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.