Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথার নবকাম পল্লী কলেজে ইউএনও’কে সংবর্ধনা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:uno pic-1
ফরিদপুরের সালথায় নবনিযুক্ত ইউএনও মোহাম্মাদ মোবাশ্বের হাসানকে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন। অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে শনিবার সকালে কলেজের হলরুমে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে উক্ত সভায় বক্তব্যে রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক এম.কিউ হোসাইন বুলবুল প্রমূখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের চিন্তাগত ভাবধারার উন্নয়ণ ঘটাতে হবে। মা, মাটি ও মানুষকে ভাল বাসতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনতে হবে এবং তার আদর্শে আদর্শবান হতে হবে। দলমত নির্বিশেষে আদর্শ ও চেতনা বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ৭৫এর ২৫শে মার্চের মতো মীর জাফররা আজও ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.