Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথার ২৩টি রাস্তায় উন্নয়ণের কাজ চলছে

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:lged road pic
জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি ও তার জ্যেষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলূ’র প্রচেষ্টায় ২০১৫/১৬ অর্থ বছরের ফরিদপুরের সালথায় এলজিইডির আওতাধীন ছোট-বড় ২৩ টি রাস্তায় উন্নয়ণের কাজ চলমান রয়েছে।

জানা যায়, নব-গঠিত এই উপজেলায় আগে বর্ষার মৌসুমে নৌকায় চড়ে, বসন্ত মৌসুমে গরুর গাড়ী অথবা পায়ে হেটে মানুষকে চলাচল করতে হতো। সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি নির্বাচিত হওয়ার পর থেকেই তার জ্যেষ্টপুত্র আয়মন আকবার চৌধুরী বাবলুকে সাথে নিয়ে সালথা-নগরকান্দার ব্যাপক উন্নয়নের কাজ শুরু করেন। বর্তমানে এখানে নৌকা ও গরুর গাড়ীর প্রয়োজন হয় না। মানুষের চলাচল করতে ছোট-বড় যানবাহন ব্যবহারিত হচ্ছে। প্রতিটি গ্রামে রয়েছে অসংখ্য কাঁচা-পাকা সড়ক। নদী-নালা, খাল-বিলের উপর নির্মিত হয়েছে একাধিক কালভার্ট ও ব্রীজ। যে সব স্থানে কাঁচা রাস্তা রয়েছে, সেগুলোর মধ্যে এখনও ২৩টি রাস্তার কাজ চলমান আছে। পাশাপাশি শিক্ষার মান উন্নত করার লক্ষে স্কুল ও মাদ্রাসায় গড়ে উঠেছে একাধিক ভবণ। বর্তমানে কয়েকটি স্কুল ও মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত ইসলাম এপ্রতিনিধিকে বলেন, বর্তমানে এই উপজেলায় এলজিইডির আওতায় প্রায় ২৭ কিলোমিটার পিচ ও এইচবিবি রাস্তা নির্মাণ করা হচ্ছে । এরমধ্যে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দে ৮টি পিচ ঢালাই ও ৫কোটি টাকা বরাদ্দে ১৫টি এইচবিবি ইটের রাস্তার নির্মাণ কাজ চলছে। অল্পদিনের মধ্যে আরো কিছু রাস্তা নির্মাণের বরাদ্দ আসবে বলে আশা করা যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.