Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ছাই

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:-saltha pic-2(2)

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন মাঝারদিয়া

গ্রামের মৃত জব্বার মোল্যার ছেলে তাইজদ্দিন মোল্যার বাড়িতে এ

অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান, দুপুরে তাইজদ্দিন মোল্যার রান্নাঘর থেকে

আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা

চারিদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকাবাসী

দ্রুত ঘটনাস্থলে এসে সেলোমেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে

আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। কিন্তু এর আগেই ২টি টিনের ঘর

পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন

প্রায় দেড়লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন। নিকটস্থ কোন ফায়ার

সার্ভিস না থাকায় এই এলাকার অগ্নিকান্ডের প্রায় ঘটনায়

ক্ষতিটা বেশি হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.