Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় অপহরণের ৫দিন পর স্কুলছাত্রী উদ্ধার

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অপহরণের ৫দিন পর প্রেমিকসহ কারিমা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। কারিমা উপজেলার গট্টি ইউনিয়নের খর্দলক্ষনদিয়া গ্রামের তারা মিয়ার কণ্যা ও নারানদিয়া জয়নদ্দিন মাতুব্বার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। শনিবার দুপুরে বোয়ালমারী উপজেলার মোড়া বাজার এলাকা থেকে উদ্ধার করেন সালথা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, স্কুলছাত্রী কারিমা আক্তারের সাথে একই গ্রামের হারুন কাজীর ছেলে রবিন কাজী (১৯) এর সাথে প্রেম-মহব্বতে জড়িয়ে পড়েন। গত ২৫ জুলাই সকালে কারিমা আক্তার স্কুলের নাম নিয়ে রবিন কাজীর সাথে চলে যায়। এরপর তাকে না পেয়ে ঘটনার দিন কারিমার মা শিল্পি আক্তার বাদী হয়ে সালথা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৮, তাং ২৫/০৭/১৬ইং। কারিমা স্কুলে যাওয়ার পথে রবিন কাজী তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে তার পরিবার জানিয়েছেন। এদিকে রবিনের পরিবারের দাবী, এটা কোন অপহরনের ঘটনা নয়। একেঅপরকে ভালবেসে দুজনেই এঘটনা ঘটিয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এস.আই জিল্লুর রহমান বলেন, থানায় মামলা রুজু হওয়ার পর মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে শনিবার দুপুরে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার মোড়া বাজার এলাকা থেকে কারিমা আক্তারকে উদ্ধার করা হয়। এসময় মামলার আসামী রবিনকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.