Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় আ’লীগ প্রার্থীর পক্ষে প্রচারনায় ব্যস্ত নেতাকর্মীরা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-litu pic
৫ম ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আশরাফ আলী লিটুর নৌকা প্রতীকের পক্ষে প্রচারনায় ব্যস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জানা যায়, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি ও তার জ্যেষ্টপুত্র সালথা-নগরকান্দার আগামীর কান্ডারী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলুর মনোনীত প্রার্থী আশরাফ আলী লিটুর পক্ষে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ নৌকা প্রতীকের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার বিকালে আওয়ামী লীগ প্রার্থী আশরাফ আলী লিটুর পক্ষে সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওলামালীগ নেতা ডা. মীর সৈয়াদ আলী, সেচ্ছাসেবকলীগ নেতা ইশারত হোসেন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ ইউনিয়নের প্রতিটি ভোটারের কাছে গিয়ে দোয়া কামনা এবং নৌকা প্রতীকে ভোট চান।

Leave A Reply

Your email address will not be published.