Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় আলোচনা সভার মধ্যেদিয়ে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার শেষ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ এর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাল পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়েদুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, ইউসুফদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সায়েম হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও নানা ধরণের সাফল্যের কথা তুলে ধরেন।

Leave A Reply

Your email address will not be published.