Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
৭ই মার্চ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগি অঙ্গসংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দীকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব পাঞ্জু, ইউপি সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্যা, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবু মোল্যা, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, বল্লভদি ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন মোঃ তোরাব, আওয়ামী নেতা রাজ্জাক মাতুব্বার, বাবু মাষ্টার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার জ্যেষ্টপুত্র, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পরিছন্ন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা জননেতা আয়মন আকবার চৌধুরী বাবলুকে নিয়ে যারা ফেসবুকে কু-রুচিপুর্ণ স্ট্যাটাস দিয়ে বদনাম ছড়াচ্ছে তারা কখনও আওয়ামী লীগের লোক হতে পারে না। এসব কুচক্রী-ষড়যন্ত্রকারী নুরইসলামকে শক্ত হাতে দমন করা হবে। বাবলু চৌধুরীর বিরুদ্ধে যারা অপ-প্রচার চালাচ্ছে, তাদের আওয়ামী লীগে কোন পরিচয় নেই। আজ থেকে বল্লভদি ইউনিয়নবাসী, বিশ্বাস ঘাতক নুরইসলামকে ধীক্কার জানিয়েছেন।

 

Leave A Reply

Your email address will not be published.