Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:saltha pic
৫ম ধাপে ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষনার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮জনসহ ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। আজ বুধবার স্ব-স্ব রিটারনিং অফিসারের কার্যলয়ে এ বাছাইয়ের কাজ সম্পন্ন হয়।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষনার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ ফারুকউজ্জামান (ভাওয়াল), মোঃ শহীদুল হাসান খান সোহাগ (আটঘর), হাবিবুর রহমান লাবলু (গট্টি), মোঃ খায়রুজ্জামান (সোনাপুর), মোঃ আফছার উদ্দীন মাতুব্বার (মাঝারদিয়া), মোঃ আশরাফ আলী (রামকান্তপুর) আঃ রব মোল্যা (যদুনন্দী) ও মোঃ নুরুল ইসলাম (বল্লভদি)সহ সতন্ত্র, বিএনপি ও অন্য দলের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। স্ব-স্ব রিটারনিং অফিসারের কায়লয়ে এ মনোনয়নপত্র বাছাইয়ের কাজ সম্পন্ন হয়। নিয়োগপ্রাপ্ত ৪ জন রিটারনিং অফিসার জানান, বাছাইতে কোন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

উল্লেখ্য, উপজেলায় নিয়োগ প্রাপ্ত ৪ জন রিটারনিং অফিসার ২২ এপ্রিল শুক্রবার সকালে এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন । তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল থেকে ০৩ মে মনোনয়নপত্র জমা দেন। ০৪ ও ০৫ মে মনোনয়নপত্র বাছাই করার তারিখ। ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.