Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় কংগ্রেসের মতবিনিময় সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিদনিধি:
সব দল দেখা শেষ, এবার এলো কংগ্রেস, কংগ্রেস-এর মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কংগ্রেস ফরিদপুরের সালথায় বুধবার বিকালে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
বাংলাদেশ কংগ্রেস এর সদস্য আসিফুর রহমান সাগরের সভাপতিত্বে সালথা বাজার থানা রোডে গুলশান স্টুডিওতে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মুঈদ খান আরিফ, সদর থানার আহবায়ক এমএ আজিজ মিয়া, সদস্য মাসুদ রানা, রিয়াদ মাহমুদ, এমএ মাসুদ খান প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.