Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় গোলাম আকবর চৌধুরীর স্বরণে ইফতার মাহফিল

সালথা (ফরিদপুর) সংবাদদাতাifter pic (1)
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পির স্বামী এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলুর পিতা ভাষা সৈনিক মরহুম গোলাম আকবর চৌধুরীর স্বরণে ফরিদপুরের সালথায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেনের বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করেন। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী চঙ্গু মিয়া, বর্তমান যগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাজী সাইফুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম পাঞ্জু মোল্যা, সদস্য বাবলু মিয়া প্রমূখ। এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ইফতার মাহফিলে মরহুম গোলাম আকবার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.