Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় ডাকাতির চেষ্টাকালে একই পরিবারের ৪ জন আহত: ৩ ডাকাত আটক

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ডাকাতির চেষ্টাকালে একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সোমবার শেষ রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের আলোমপুড়া গ্রামের মৃত জাফর মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এসময় ৩ ডাকাতকে আটক করেছে।
স্থানীয়রা জানান, আলোমপুড়া মৃত জাফর মিস্ত্রির বাড়িতে একটি ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার জন্য ঐ বাড়ির ঘর জামাই মিরাজের ঘরের টিনের ব্যাড়া কেটে ভিতরে ঢুকে পড়ে। ঘরে ঘুমন্তবস্থায় থাকা পরিবারের সবাইকে ধারালো অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতরা ঘরের মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। বাধা দেওয়ার সময় ডাকাতদের হামলায় মিরাজ মিস্ত্রি, তার স্ত্রী, সন্তান ও শাশুড়ি আহত হয়। তাদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ঐ বাড়িতে ছুটে আসে। স্থানীয়দের উপস্থিতি টেরপেয়ে ডাকাত দল এলোপাতারী ভাবে পালানোর চেষ্টা করলে ফুলবাড়িয়া গ্রামের মৃত অজেদ শেখের ছেলে রাসেল শেখ (২৬) নামে এক ডাকাতকে ঘরের মধ্যে আটক করে পুলিশকে কবর দেয় স্থানীয়রা। ডাকাতির খবর পেয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেনের নেতৃত্বে এস.আই জিল্লুর রহমান একটি পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল থেকে তৎক্ষণিকভাবে রাসেলকে আটক করেন। ডাকাত রাসেলের তথ্য অনুযায়ী ঘটনাস্থলের পাশে একটি মেহেগুনির বাগান থেকে ফুলবাড়িয়া গ্রামের ছিদ্দিক শেখের ছেলে মান্দার শেখ (৩২) ও রায়েরচর গ্রামের জয়নাল মাতুব্বারের ছেলে লায়েক মাতুব্বার (২২) কে আটক করেছেন।

সালথা থানার এস.আই মোঃ জিল্লুর রহমান বলেন, ডাকাতির চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.