Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় দূর্বৃত্তদের হামলায় বৃদ্ধ নিহত

picসালথা থেকে ,আবু নাসের ঃ
ফরিদপুরের সালথায় দূর্বৃত্তদের হামলায় নিরোধ চন্দ্র শিকদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত মোকন্দ শিকদারের ছেলে। গতকাল রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী সুবা রানী জানান, রবিবার রাত ৩ টার দিকে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য ঘর থেকে বের হয় আমার স্বামী। এ সময় উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথারী আঘাত করে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। তবে স্থানীয়দের ধারণা এসব দুবৃত্তরা ওই বাড়িতে চুরি বা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় হয়তো নিরোধ ঘর থেকে বের হওয়ায় তার উপর হামলা করে পালিয়ে যায় তারা।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে খুন করেছে। তার লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনা একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.