Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় বিশ্ব জনসংখ্যা দিবস পালি

মোঃ আবু নাসের হুসাইন ,সালথা ,ফরিদপুর প্রতিনিধি ঃporibar porikolpona pic (1)
“কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষ”। এই প্রতিপাদ্যকে তুলে ধরে বৃহশপতিবার সকালে ফরিদপুরের সালথায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যেগে পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করেন। র‌্যালী শেষে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবীন বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, সালথা থানা অফিসার ইনচার্জ ডী.এম বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ হাবিবুর রহমান মোল্যা (হামিদ), যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল হাসান খান (সোহাগ), গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমূখ। এসময় অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী দিলীপ কুমার সরকার।

Leave A Reply

Your email address will not be published.