Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় ভোক্তা অধিকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) সংবাদদাতাঃIMG_20160315_155242
সারা দেশের ন্যায় গতকাল ফরিদপুরের সালথা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন দিবস পালিত হয়। বলা হয় ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধ প্রতিরোধের লক্ষ্যে সরকার ৬ই এপ্রিল ২০০৯ অপরাধ ও দন্ডের বিধান রেখে আইন প্রনয়ন করেন। পন্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ , মিথ্যা ও প্রতারনা মুলক বিজ্ঞাপন হতে সতর্ক , ভেজাল ও নকল পন্য বর্জন , ফরমালিন সহ ক্ষতিকর দ্রব্য মিশ্রিত খাদ্যপন্য বিপনন ও সরবরাহ ,ওজন ও পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেল ব্যবহার ইত্যাদির ওপর বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন নিয়ে এক র‌্যালী উপজেলার সামনে থেকে শুরু হয়ে সালথা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানার সামনে এসে শেষ হয়। র‌্যলী শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আইনের ৩৭ ধারায় পন্যের মোড়ক ব্যবহার না করা, ৩৮ ধারায় মূল্যের তালিকা প্রদর্শন না করা, ৪১ ধারায় ভেজাল পন্য বা ঔষধ বিক্রয়,৪২ ধারায় খাদ্য পন্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন, ৪৬ ধারায় ওজনে কারচুপি,৪৮ ধারায় পরিমাপে কারচুপি, ৪৯ ধারায় দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতাতে কারচুপি ইত্যাদি বিভিন্ন ধারায় কারাদন্ড ও অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান রেখে ফৌজদারী প্রতিকার, দেওয়ানী প্রতিকার, প্রশাসনিক প্রতিকার এর বিষয়ে অবহিত করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবদুল আজীজ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় অফিসার তোফাজ্জেল হোসেন, প্রথমিক শিক্ষা অফিসার সহ উপজেলা প্রশাসনের দাপ্তরিক প্রধান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, এবং বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.