Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় মাদক সম্রাট কোঁপা সামচু গ্রেফতারের একদিন পরেই জামিন

আবু নাসের হুসাইন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
গতকাল রবিবার সন্ধায় ফরিদপুরের সালথায় মাদক সম্রাট কোঁপা সামচু (৬৫) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের একদিন পরেই আদালতের জামিন নিয়ে এলাকায় মাদক বিক্রি শুরু করে সামচু। সে উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি গ্রামের মৃত মোন্তাজ শেখের ছেলে।

স্থানীয়ভাবে জানা যায়, কোঁপা সামচু প্রায় ৩০ বছর ধরে ঐ এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করে আসছে। মাদক বিক্রির দায়ে একাধিকবার থানা পুলিশ ও ডিবি পুলিশ তাকে আটক করে। বর্তমানে সালথা থানায় সামচুর বিরুদ্ধে বেশ কয়টি মাদকের মামলা রয়েছে ও গ্রেফতারী পরোয়ানা ছিলো। গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে রবিবার সন্ধায় সালথা থানার এস.আই মো. রুবেল আহম্মেদ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের একদিন পরেই সোমবার বিকালে আদালত থেকে জামিন নিয়ে মাদ্রাসা গট্টি এলাকায় গাঁজা বিক্রি করতে দেখে এলাকাবাসী।

এবিষয়ে সালথা থানার এস.আই মো. রুবেল আহম্মেদ বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কোপা সামচুকে রবিবার সন্ধায় বালিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোমবার সকালে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.