সালথায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের আয়োজনে আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার সদর বাজারের বাইবাস সড়কের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সভা শেষে কেক কাটা ও আনন্দ র্যালী বের হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক সুজন কুমার রায়, যুবলীগ নেতা হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম জাফরের পরিচালনায় উক্ত সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা, সালথা-নগরকান্দার গণমানুষের গর্ব সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার জ্যেষ্টপুত্র বীর মুক্তিযোদ্ধা জননেতা আয়মন আকবার বাবলু চৌধুরীর হাতকে শক্তিশালী করতে সালথা উপজেলা যুবলীগ বদ্ধ পরিকর। বাবলু চৌধুরীর বিরুদ্ধে যে কোন ধরনের মিথ্যা ষড়যন্ত্রের মোকাবেলায় সর্বদা প্রস্তত আছে সালথা উপজেলা যুবলীগ।