Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় শিক্ষক হত্যা মামলার এক মাসেও কোন আসামী গ্রেফতার হয়নি

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:faridpur dis
ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর স্কুল শিক্ষক বেলায়েত হোসেন দুলাল হত্যা মামলার এক মাসেও কোন আসামী গ্রেফতার হয়নি। বাদীর পরিবার স্বস্তিতে নেই।

নিহতের ভাই মামলার বাদী বকুল মোল্যা বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় আমার ছোট ভাই ও জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেন দুলালকে গত ৩ মার্চ বিকালে ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের মাদকাসক্তরা প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার পরের দিন আমি বাদী হয়ে ১৭ জনকে আসামী করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করি। মামলার পর থেকে পুলিশের কোন তৎপরতা না থাকায় এক মাসেও কোন আসামী গ্রেফতার হয়নি। এতে আমাদের পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে। পুলিশের কাজে আমরা শান্তিতে নেই।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের মৃত মোহাম্মাদ হোসেন মোল্যা ছেলে ও গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেন দুলাল মোল্যাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে একই গ্রামের মোকাররম মাতুব্বারের মাদকাসক্ত ছেলে লিটন মাতুব্বার ও তার সহযোগিরা।

মামলার তদন্তকারী অফিসার এসআই ফরহাদ হোসেন বলেন, দুলাল হত্যা মামলার আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.