Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:atok
ফরিদপুরের সালথায় জুয়া খেলার সময় ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুট্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, সালথা থানার এস.আই ফরহাদ হোসেন ও এএসআই রুবেল আহম্মেদ সহ একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে খলিশপুট্টি গ্রামের আমতলা নামক স্থানে টাকা দিয়ে জুয়া খেলার সময় ৪ জুয়ারীকে হাতে নাতে আটক করে। আটককৃতরা হলেন, খলিশপুট্টি গ্রামের মৃত আঃ আজিজের ছেলে ইউনুছ মাতুব্বার (৪৫), কুমারপট্টি গ্রামের মোস্তফা মাতুব্বারের ছেলে শাকিল মাতুব্বার (৩০), পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার সদর এলাকার হাবিব শেখের ছেলে আক্কাছ শেখ (৩৫) ও বড় কাজলী গ্রামের চাঁন মোল্যার ছেলে শাহিন মোল্যা (৩২)।

সালথা থানার এস আই ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খলিশপট্টি গ্রামে জুয়া খেলার সময় উক্ত ব্যাক্তিদের হাতে নাতে আটক করা হয়।

Leave A Reply

Your email address will not be published.