Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ

আবারো আলোচনায় সালমান খান, একদিকে মুক্তি পাওয়া নতুন সিনেমা নিয়ে, অন্যদিকে বর্ণবৈষম্যমূলক মন্তব্যে তোপের মুখে পড়েছেন তিনি। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বাল্মীকি সম্প্রদায়।

টিভি অনুষ্ঠানে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করে একটি বিশেষ শ্রেণির মানুষের অনুভূতিতে আঘাতের দায়ে তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

গত শুক্রবার ভারতের তথ্য ও প্রচার মন্ত্রণালয় এবং দিল্লি ও মুম্বাই পুলিশ কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টস। দ্য শিডিউলড কাস্ট অ্যান্ড দ্য শিডিউলড ট্রাইবস প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস অ্যাক্ট, ২০১৫ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে তারা।

অভিযোগে বলা হয়েছে, টাইগার জিন্দা হ্যায় সিনেমার প্রচারণায় এক টিভি অনুষ্ঠানে ‘ভাঙ্গি’ (নিচু সম্প্রদায়) শব্দটি ব্যবহার করেন সালমান। নিজের নাচের দক্ষতা বোঝাতে গিয়ে শব্দটি ব্যবহার করেন তিনি। এর মাধ্যমে তিনি ওই সম্প্রদায়কে অপমান করেছেন বলে অভিযোগ। বলিউড লাইফ।

Leave A Reply

Your email address will not be published.