Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালাউদ্দিন কাদেরের ছেলের জামিন মঞ্জুর

humman kaderগুলশান থানায় করা হত্যাচেষ্টা মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালত এই জামিন মঞ্জুর করে। এর আগে তার আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শনিবার সকালে ধানমণ্ডি এলাকা থেকে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০০৮ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে মামলাটি ঢাকা মহানগর হাকিম-৫ নম্বর আদালতে বিচারাধীন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.