Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালাহ উদ্দিনের বিষয়ে দু’দেশের আইন অনুযায়ীই পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি:  বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে দু’দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম। শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডিতে সভানেত্রীর কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের যৌথ সভা শেষে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী একটি দেশে সালাহ উদ্দিন কীভাবে গিয়েছে, কীভাবে অবস্থান করছে- সে ব্যাপারে সে দেশের সরকার আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছে।’

বাংলাদেশের যা করণীয়, তা আইন অনুযায়ী দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই করা হবে বলেও জানান মোহাম্মদ নাসিম।

Leave A Reply

Your email address will not be published.