Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাসেক্সের হয়ে খেলতে ঢাকা ছাড়লেন মুস্তাফিজ

mustafizক্রীড়া প্রতিবেদক: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে আজ সকাল ১০ টায় ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমান।
গত ১৩ তারিখে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে সেটি এক সপ্তাহ পিছিয়ে গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের ভিসা পান তিনি। এর পর আজ বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে সকাল সাড়ে ১০ টায় ঢাকা ছাড়েন ‘দ্যা ফিজ’।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার সজিব। ভিসা পেতে দেরি হওয়ায় আগামীকাল এসেক্সের বিপক্ষে খেলা অনিশ্চিত মুস্তাফিজের।
তবে পরের দিন রাত সাড়ে ১১টায় সারের বিপক্ষে ম্যাচে তরুণ এই পেসারের খেলাটা মোটামুটি নিশ্চিত। সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের দুইটি ম্যাচসহ রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে চারটি ম্যাচ খেলবেন মুস্তাফিজ।
এর আগে প্রথম বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলে শিরোপা ঘরে তুলেন এ কাটার মাস্টার । তবে সেখান থেকে দেশে ফিরেন ইনজুর হয়ে। দেশে ফিরে বিসিবির অধীনে পূনর্বাসন প্রক্রিয়া শুরু করেন মুস্তাফিজ। ইতিমধ্যে পুরো ফিট থাকায় কাউন্টি খেলার অনুমতি দেয় বিসিবি।

Leave A Reply

Your email address will not be published.