Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিঙ্গাপুরে আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন

সিঙ্গাপুরে আগাম নির্বাচনের ঘোষণাসিঙ্গাপুর সরকার দেশটিতে আগাম সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর দেশটিতে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার ১ বছর আগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বর্তমানে সিঙ্গাপুরের ক্ষমতাসীন দল হল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। পিএপি থেকে নির্বাচিত সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর পিতা লি কুয়ান ইউয় ১৯৬৫ সালে পিএপি প্রতিষ্ঠা করেন। ১৯৬৫ সালে দেশটি স্বাধীনতা লাভ করার পূর্বে ৬ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন লি কুয়ান।

২০১১ সালেও পিএপি ৬০ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছিল। নির্বাচনে ৮৭টি আসনের মধ্যে পিএপি পেয়েছিল ৮১টি। এদিকে ২০১৭ সালের জানুয়ারিতে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে সিঙ্গাপুরের অর্থনীতি নিম্ন গতির হওয়ার কারণে এ নির্বাচন এগিয়ে আনা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.