Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি রেলমন্ত্রী, দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার  ; সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি রেলমন্ত্রী মুজিবুল হকের জন্য সবার কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় রেলমন্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে দোয়া চান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘রেলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রচুর পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছেন মন্ত্রী। তিনি চিকিত্সাধীন আছেন।’

গত বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অসুস্থ হয়ে পড়েন মুজিবুল হক। পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করার পর ওই রাতেই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। এরপর শনিবার ভোররাত পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মন্ত্রীকে নেয়া হয় সিঙ্গাপুরে।

Leave A Reply

Your email address will not be published.