Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিটি কর্পোরেশন নির্বাচন: ঢাকা উত্তরে আনিসুল হক এবং ঢাকা দক্ষিণে খোকন জয়ী

DCC Meyor 2নিজস্ব প্রতিনিধি:

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ১০৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টির ফলাফল পাওয়া যায়।

আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীকে ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল বাস মার্কায় পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ডিএনসিসি নির্বাচনের কার্যালয়ে ঢাকা উত্তরের প্রধান রিটার্নিং কর্মকর্তা শাহ আলম ফলাফল ঘোষণা করেন।

ঢাকা উত্তরে ৩৬ ওয়ার্ডে মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৬। সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১২টি।

ডিএনসিসির নির্বাচনে ২৮১ জন সাধারণ কাউন্সিলর পদে, ৮৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ও ১৬ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা দক্ষিণে ৮৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সাঈদ খোকন ইলিশ মাছ প্রতীকে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস ‘মগ’ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৫৬২ ভোট।

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্থাপিত ডিএসসিসির নির্বাচনী কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ এ ফলাফল ঘোষণা করেন।

দক্ষিণে ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন। গোলযোগের কারণে তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ঢাকা দক্ষিণে মোট ৯ লাখ ৫৪ হাজার ৮৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪০ হাজার ১৩০টি ভোট বাতিল করা হয়। মোট বৈধ ভোট ছিল ৮ লাখ ৭৫ হাজার ৩৫৪টি।

অন্য মেয়র প্রার্থীদের মধ্যে আবদুর রহমান ১৪ হাজার ৭৮৮ ভোট পেয়ে তৃতীয় এবং সাইফুদ্দিন মিলন ৪ হাজার ৫১৯ ভোট পেয়ে চতুর্থ অবস্থান লাভ করেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.