Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিদ্ধিরগঞ্জ ডিপিডিস শ্রমিক কর্মচারী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুর ৩টায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগ (ঢাকা-৪৫৪৭) এর অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের দপ্তর সম্পাদক ও ডিপিডিসি জাতীয় কর্মচারী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি জাতীয় শ্রমিক লীগ দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো. হাতেম আলী সরদার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছামাদ বেপারী, আওয়ামী লীগের সদস্য মো. বাদল মেম্বার, ডিপিডিসি শ্রমিকলীগ সিদ্ধিরগঞ্জ শাখার সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আজাদ মুন্সি, হোসেন আহম্মদ। সভায় ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.