Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিনাইয়ে বিমান হামলায় ২৫ আইএসের মৃত্যুর দাবি মিশরের

আন্তর্জাতিক ডেস্ক : সিনাইয়ে বিমান হামলায় অন্তত ২৫ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মিশরীয় সেনাবাহিনী।  শনিবার (০৪ জুলাই) সিনাইয়ের শেখ যুয়েইদ শহরে এ হামলা পরিচালিত হয় বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় জঙ্গিদের হতাহত হওয়ার পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরকও ধ্বংস হয়েছে।

একইদিন সিনাইয়ের রাজধানী এল-আরিশে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি সফর করেছেন। এদিন তিনি সেনা ও পুলিশের প্রস্তুতি পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা আমার কাছে বড় কিছু নয়। আমি চাই পরিস্থিতি পুরোপুরি শান্ত থাকবে।

সিসি জঙ্গিদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিনাইয়ে সেনাবাহিনীর যে অংশটিকে সক্রিয় দেখা যাচ্ছে, তা মিশরের পুরো সেনাবাহিনীর মাত্র এক ভাগ।

এদিকে, শনিবার (০৪ জুলাই) পৃথক এক ঘটনায় শেখ যুয়েইদ শহরে শেলের আঘাতে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। তবে জঙ্গিদের, না কি মিশরীয় সেনাবাহিনীর শেলের আঘাতে তাদের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.