Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিমিওনের প্রিয় তারকা মারিয়া এবার রিয়ালে

s-7
স্পোর্টস ডেস্ক:
আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হতে যাচ্ছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ এবং আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকোর কোচ সিমিওনে বলেছেন, তার প্রিয় খেলোয়াড়টি এখন খেলছে রিয়াল মাদ্রিদে। গত মৌসুমে সিমিওনে জানিয়েছিলেন, রিয়ালের অ্যাঞ্জেল ডি মারিয়া তার প্রিয় খেলোয়াড়। মারিয়া এবার রিয়ালে নেই। আর্জেন্টাইন এ তারকা যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আর গত মৌসুমে সিমিওন শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কাছে হেরে বসে শিরোপা হাত ছাড়া করেছিল। তাহলে কি রিয়ালের কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে এ ম্যাচে বেশি ভয় করছেন সিমিওনে। যার কারণে তিনি এবার নতুন একজনের কথা জানালেন? নাকি এটা তার কোনো সুদক্ষ চাল, এমন প্রশ্নকে ফাঁকি দিতে তিনি নিজেই জানিয়ে দিলেন তার প্রিয় খেলোয়াড়টির নাম। কার্লো আনচেলত্তির শিষ্য এবং রিয়ালের বহু ম্যাচ জয়ের নায়ক ইকার ক্যাসিয়াস হচ্ছেন সিমিওনের সেই প্রিয় খেলোয়াড়। একবাক্যে তিনি বলেছেন, ‘বর্তমানে আমার প্রিয় খেলোয়াড় রিয়ালের ইকার ক্যাসিয়াস।’ এ মৌসুমে ইতোমধ্যেই দুই বার দেখা হয়েছে সিমিওনে এবং আনচেলত্তির শিষ্যদের। তৃতীয়বার দেখা হওয়ার আগে সুপারকোপায় নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি ম্যাচে ড্র এবং অন্যটি জিতে নিয়েছে অ্যাতলেতিকো।


Leave A Reply

Your email address will not be published.