Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে নিহত ৪, আহত ২০

1412850576সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম (৫০), একই উপজেলার বাহুন্ডা গ্রামের শুকুর আলীর ছেলে আসাদুল (৩৫) ও পাটধারী গ্রামের আবুল সরকারের ছেলে আব্দুল্লাহ (২৫)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, তালুকদার পরিবহনের বাসটি শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। আহতদের সিরাজগঞ্জ রোড সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.