Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাসিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি)সদস্য মনিরুল ইসলাম (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পঞ্চসোনা চরে এ ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার বাড়ি বেলকুচির রাজাপুর ইউনিনের দুর্গম চক-বয়রা গ্রামে।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, রাতে মনিরুল ইসলামকে কে বা কারা কুপিয়ে বা গুলি করে হত্যার পর লাশ পঞ্চসোনা চরে ফেলে রেখে যান। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা দিয়েছে।
তিনি আরও জানান, মুনিরুলের নামে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি এবং টাঙ্গাইলের ভুয়াপুরসহ বিভিন্ন থানায় খুন, নৌ-ডাকাতি ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া যমুনার চরে অপরাধীদের সঙ্গে তার বেশ সখ্যতা রয়েছে। ধারণা করা হচ্ছে, আভ্যন্তরীন কোন্দলের জের ধরে তাকে হত্যা করে হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.