Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় চরকল্যাণী গ্রামে সীমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। চরকল্যাণী গ্রাম থেকে শুক্রবার বেলা ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে। সীমা খাতুন একই গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে সেহরি খাওয়ার জন্য বাড়ির লোকজন ওঠে। তখন তারা বাড়ির বাইরে আমগাছে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকা রুহুলের স্ত্রীর লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.