Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

সিরাজ

সিরাজগঞ্জের তাড়াশে নাটোর-বনপাড়া হাটিকুমরুল বাইপাস সড়কের খালকুলা নামক স্থানে দেশ ট্রাভেল ও শিশির পরিবহনের যাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন । আহতদের মধ্যে ৫ জনের অবস্থা অাশঙ্কাজনক।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের উপজেলার খালকুলা নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভাই-বন্ধু পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দেশ ট্রাভেলসের পিছন থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। আহত হয় বাসে থাকা অন্তত ৩০ যাত্রী।

তাড়াশ থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাড়াশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের লাশ উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নিতে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ স্টেশনে খবর দেয়া হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.