Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ৪৫

1432377802

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে বাস-ট্রাক সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪৫ জন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছেন, বেলা ৩টার দিকে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টিন বোঝাই একটি ট্রাক ওই স্থানে পৌঁছলে সামনের চাকা ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাইবান্ধা থেকে ঢাকাগামী অন্তর পরিবহনের কোচের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল এন্টারপ্রাইজের অপর একটি কোচ পেছন থেকে অন্তর পরিবহনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।  আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে আরো চার জন মারা যায়।  পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ট্রাক ও দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.