Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজদিখানে ৬৫ পিছ ইয়াবাসহ আটক ২

joypurhat-yabaসিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলে সহ দুইজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার সময় সিরাজদিখান থানাধীন পাচঁপীর মাজারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলেন, শ্রীনগর থানার কাজলপুর গ্রামের মিজানুর রহমান (২৬) সে আ: আজিজ শেখ এর ছেলে অপরজন লৌহজং থানার কনকসার সিঙ্গারহাটী গ্রামের আতিকুল শেখ (২২) সে হাসেম শেখ এর ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান পাচঁপীর মাজার সড়ক হতে তাদের আটক করা হয়। তাদের দুজনের কাছ থেকে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

সিরাজদিখান থানার এস,আই ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীরা সিরাজদিখান থানা এলাকায় ইয়াবা বিক্রি করার জন্য এসেছিল। তাদেরকে মাদক নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.