Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজদিখান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আলোচনা সভা

সিরাজদিখান প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা আইয়ুব খানের মৃত্যুতে আমরা শোকাহত, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কাউন্সিল মর্মাহত। তার মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি। তারা বলেন, আইয়ুব খানের মৃত্যু নিয়ে সচিবকে জড়িয়ে পত্রিকায় যা উল্লেখ করা হয়েছে তা কোন মতেই বিশ্বাসযোগ্য নয়। কারণ আমরা সচিব সাহেবকে চিনি, তিনি একজন সৎ, একনিষ্ঠ, আমাদের এই সিরাজদিখানে তিনবার এসেছেন, আমাদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নিয়েছেন, তিনি আমাদের কল্যাণে যা করেছেন, এমন লোকের বিরুদ্ধে প্রসঙ্গটা সম্ভব নয়। শুধু তাই নয়, বর্তমান মন্ত্রী ও সচিব এ মন্ত্রণালয়ে যোগদানের পর থেকে সকল কর্মকাণ্ড গতিশীল এবং বিভিন্ন মহলে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমরাও তাদের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছি। মুক্তিযোদ্ধা আইয়ুব খানের মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন ও তার পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে করার অনুরোধ জানাচ্ছি। এ সময় দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার জহুরুল আলম বিমল, আলাউদ্দিন শিকদার, মো. দলিল উদ্দিন আহমেদ, আ. রশিদ তালুকদার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.